পণ্যে ফেরত/মূল্য ফেরত নীতিমালা

সম্মানিত ক্রেতা,

ইকো সুপন্য-এ আপনাকে স্বাগতম।

আমাদের প্রতি আপনার আস্থা ও বিশ্বাসের জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা সর্বদা চেষ্টা করি নিরাপদ, মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্য আপনার কাছে পৌঁছে দিতে। তবে কোনো কারণে আপনি যদি পণ্য ফেরত দিতে চান বা অর্থ ফেরত (Refund) পেতে চান, তাহলে নিচের নীতিমালা অনুসরণ করুন।

অর্ডার বাতিল (Order Cancellation)

  • অনলাইনে অর্ডার করার পর যদি আপনার সিদ্ধান্ত পরিবর্তন হয়, তাহলে অর্ডার করার ১ ঘণ্টার মধ্যে অর্ডার বাতিল করতে পারবেন।
  • নির্ধারিত সময়ের পরে অর্ডার প্রসেসিং শুরু হয়ে গেলে তা বাতিল করা সম্ভব নাও হতে পারে।

পণ্যে ফেরত/মূল্য ফেরত নীতিমালা

নিচের যেকোনো ক্ষেত্রে আপনি পণ্য ফেরত বা পরিবর্তনের (Replacement) জন্য আবেদন করতে পারবেন—

  • পণ্য ক্ষতিগ্রস্ত (Damaged) অবস্থায় পৌঁছালে।
  • ভুল পণ্য সরবরাহ করা হলে।
  • পণ্যের গুণগত মানে সমস্যা থাকলে।
  • পণ্যের মূল্য বা মেয়াদ (Expiry Date) সংক্রান্ত কোনো সমস্যা থাকলে।

ফেরতের সময়সীমা

    • সাধারণ পণ্যের ক্ষেত্রে ক্রয়ের তারিখ থেকে ৭ দিনের মধ্যে ফেরতের আবেদন করতে হবে।
    • পচনশীল খাদ্যপণ্যের ক্ষেত্রে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হবে।
    • অনলাইন অর্ডারের ক্ষেত্রে পণ্য গ্রহণের দিনই আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সমস্যাটি জানাতে হবে। 

       

পণ্য ফেরতের সময় অবশ্যই ক্রয়ের প্রমাণ (অর্ডার নম্বর, ইনভয়েস বা ফোন নম্বর) প্রদান করতে হবে।

রিপ্লেসমেন্ট ও রিফান্ড

  • অনুমোদিত রিটার্নের ক্ষেত্রে আপনি একই মূল্যের অন্য পণ্য অথবা সমপরিমাণ অর্থ ফেরত (Refund) পাওয়ার যোগ্য হবেন।
  • আংশিক পণ্য ফেরত দিলে শুধুমাত্র সেই পণ্যের মূল্য ফেরত দেওয়া হবে।

ডেলিভারি নীতিমালা

  • হোম ডেলিভারির ক্ষেত্রে দ্বিতীয় তলা পর্যন্ত যেকোনো ওজনের পণ্য অতিরিক্ত চার্জ ছাড়াই সরবরাহ করা হবে।
  • দ্বিতীয় তলার উপরে ১৫ কেজি পর্যন্ত পণ্য বিদ্যমান ডেলিভারি চার্জের আওতায় থাকবে।
  • ১৫ কেজির বেশি হলে প্রতি অতিরিক্ত ৫ কেজির জন্য ১০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
  • ভবনে লিফট থাকলে এবং লিফট ব্যবহার করে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হলে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।

ডেলিভারি সময়

আমরা সর্বোচ্চ চেষ্টা করি অর্ডারের একই দিনে পণ্য ডেলিভারি সম্পন্ন করতে।

বিশেষ পরিস্থিতিতে একই দিনে ডেলিভারি সম্ভব না হলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে, ইন শা আল্লাহ।

রিফান্ড প্রক্রিয়া

পণ্য যাচাই ও রিটার্ন অনুমোদনের পর আপনার অর্থ ফেরত দেওয়া হবে।

রিফান্ডের মাধ্যম

রিফান্ড নিম্নোক্ত যেকোনো মাধ্যমে প্রদান করা হবে—

  • bKash
  • Nagad
  • Upay
  • Visa/MasterCard
  • অন্যান্য অনুমোদিত মোবাইল ব্যাংকিং বা পেমেন্ট মাধ্যম

যদি সম্ভব হয়, অর্থ মূল পেমেন্ট মাধ্যমেই ফেরত দেওয়া হবে।

রিফান্ডের সময়

  • মোবাইল ব্যাংকিং (bKash, Nagad, Upay): ১–৩ কার্যদিবস।
  • ডেবিট/ক্রেডিট কার্ড: ৫–৭ কার্যদিবস (ব্যাংকের প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল)।

অফার বা ডিসকাউন্টে কেনা পণ্য

আমাদের রিটার্ন এবং বিনিময় নীতি কোন ডিসকাউন্ট বিক্রয় পণ্যের জন্য প্রযোজ্য হবে না। কোনো ডিসকাউন্ট আইটেম একবার ক্রয় করা বিনিময় বা ফেরত দেওয়া যাবে না. প্রচারাভিযানের সময়কালে করা কেনাকাটার জন্য কোনো রিটার্ন বা বিনিময় প্রযোজ্য নয়।

একাধিক পেমেন্ট মাধ্যম ব্যবহার করলে

যদি একটি অর্ডারের মূল্য পরিশোধে একাধিক পেমেন্ট মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে এবং আংশিক রিফান্ড প্রযোজ্য হয়, তাহলে রিফান্ড প্রযোজ্য পেমেন্ট মাধ্যম অনুযায়ী সমন্বয় করে প্রদান করা হবে।

সহায়তা প্রয়োজন?

রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। আমাদের প্রতিনিধি দ্রুত আপনার সমস্যার সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

আপনার আস্থা আমাদের অনুপ্রেরণা। ইকো সুপন্য-এর সঙ্গে নিশ্চিন্তে কেনাকাটা করুন।